বিকাশে ৫০০ টাকা বোনাস নিয়ে নিন এখনি।

এতদিন বিভিন্ন কার্ড থেকে অ্যাড মানি অফার দিলেও সম্প্রতি বিকাশ ব্যাংক থেকে বিকাশে টাকা আনার জন্য একটি বোনাস অফার ঘোষণা করেছে।
আপনি যদি আপনার ব্যাংক একাউন্ট থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা পাঠান তাহলে ৫০০ টাকা পর্যন্ত বিকাশ বোনাস পেতে পারেন। তবে আগেই জানিয়ে রাখছি, এই অফারের বেশ কিছু শর্ত আছে যা না মানলে বোনাস পাবেন না। চলুন জেনে নিই সেই শর্তগুলো।
এই অফারটি চলবে ৪ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২২ পর্যন্ত। শুধুমাত্র শুক্রবারে লেনদেনের ক্ষেত্রে বোনাস পাবেন। প্রতি শুক্রবার ব্যাংক থেকে ১৫০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করে ১০০ টাকা বোনাস পাবেন। ২ কার্যদিবসের মধ্যে বোনাস আপনার বিকাশ একাউন্টে আসবে। একজন বিকাশ গ্রাহক ফেব্রুয়ারির চারটি শুক্রবার এবং মার্চের প্রথম শুক্রবার, সর্বমোট পাঁচবার বোনাস পাবেন, যা সর্বমোট ৫০০ টাকা হবে।
বিকাশ জানিয়েছে, “শুধুমাত্র iBanking-এর ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।” এবং “বিকাশ অ্যাপ ও API-এর মাধ্যমে অ্যাড মানি’র ক্ষেত্রে অফারটি প্রযোজ্য।” অর্থাৎ আপনি অফারটি উপভোগ করতে চাইলে আপনার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সাইট অথবা ব্যাংকের মোবাইল অ্যাপ থেকে আপনার বিকাশ নম্বরে টাকা অ্যাড মানি করতে পারেন।

0 Comments